রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার রুইতনপুরে পবিত্র ওরশ শরীফে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান

বিভেদ নয় ঐক্যই আমাদের শক্তি, উন্নয়নই আমাদের লক্ষ্য
  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার রুইতনপুরে পবিত্র ওরশ শরীফে বিএনপি প্রার্থী শরীফুজ্জামান

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুরে শাহ সুফি সৈয়দ ইসমাইল হায়দারী (রুইতনপুরী) ২৪তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে রুইতনপুর কালাপাড়ায় মাজার শরীফের প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাজার শরীফের পরিচালক ফতে আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রিয় উপস্থিত ভক্তবৃন্দ, রুইতনপুরের মানুষ সবসময় আমাকে ভালবাসা, দোয়া ও সমর্থন দিয়ে এসেছেন। আমি আপনাদের মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই ওরশ শরীফে দাঁড়িয়ে আমি দৃঢ়ভাবে বলতে চাই- আলমডাঙ্গা, চিৎলা ও রুইতনপুরের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা আমার অঙ্গীকার।’


তিনি আরও বলেন, ‘আমাদের সমাজ নানা সংকটের মুখোমুখি- বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা। একজন জনগণের প্রতিনিধি হিসেবে আমি বিশ্বাস করি- মানুষের কষ্ট দূর করতে হলে শুধু কথার ফুলঝুড়ি নয়, প্রয়োজন সৎ মনোভাব, দৃঢ় প্রতিশ্রুতি ও জবাবদিহি।


শরীফুজ্জামান বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই- জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, সুশাসন প্রতিষ্ঠা করা ও দুর্নীতি কমিয়ে আনা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনে চুয়াডাঙ্গা-১ আসনকে আবারও একটি জবাবদিহিমূলক ও জনমুখী নেতৃত্ব উপহার দিতে পারব।’


তিনি আরও বলেন, ‘এই এলাকায় আমাদের উন্নয়ন সম্ভাবনা অনেক। কৃষি, শিক্ষা, সড়ক উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান- এগুলো নিয়ে আমরা সার্বিক পরিকল্পনা নিয়েছি। যদি আপনাদের দোয়া ও সহযোগিতা পাই, তাহলে রুইতনপুরসহ পুরো ইউনিয়নের উন্নয়নে নতুন অধ্যায় শুরু হবে।’ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই মাহফিল আমাদের স্মরণ করিয়ে দেয়- আমরা কেউ স্থায়ী নই। স্থায়ী হলো আমাদের কাজ, আমাদের চরিত্র ও আমাদের আচরণ। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। বিভেদ নয়- ঐক্যই আমাদের শক্তি। উন্নয়নই আমাদের লক্ষ্য।’


বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য ও চিৎলা ইউনিয়ন পরিষদের মেম্বার মিরাজুল ইসলাম বেল্টু ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হক মাবুদ। অনুষ্ঠানে মাজার শরীফ কমিটির সভাপতি আজমোতুল হুদা দোয়া মাহাফিল পরিচালনা করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত