রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

২ মাস আগে বদলি হলেও এখনো করছেন অফিস
  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগে প্রশাসনিক কারণে বদলি হওয়া চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন এখনও পুরোদমে আগের কর্মস্থলেই দায়িত্ব পালন করছেন, এমন অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর তাঁর বদলির আদেশ জারি হলেও এখনো তিনি অফিস চালিয়ে যাচ্ছেন। দায়িত্বে থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের লেনদেন ও হিসাব-নিকাশও করছেন তিনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ইসমাইল হোসেন।


জানা যায়, ২০২২ সালের ২৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগ দেন কাজী বাবুল হোসেন। চাকরিতে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রশাসনিক কারণে তাঁকে গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ে উপ-সহকারী নিবন্ধক হিসেবে বদলি করা হয়। এরপর ৩০ নভেম্বর বিভাগীয় কার্যালয় থেকেও তাঁকে রিলিজ দেওয়া হয়।


তবুও তিনি এখনো চুয়াডাঙ্গা অফিসেই নিয়মিত যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তাঁর বদলির পর চুয়াডাঙ্গার জেলা সমবায় কর্মকর্তা হিসেবে কুষ্টিয়ার উপ-সহকারী নিবন্ধক আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হলেও কাজী বাবুল হোসেন তাঁকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে দায়িত্ব নিতে বাধা দিচ্ছেন। দাপ্তরিক বিভিন্ন নথিতে এখনও তিনি নিজেই স্বাক্ষর করছেন বলেও জানা গেছে।


এ বিষয়ে কাজী বাবুল হোসেন দাবি করেন, তাঁর বদলি আদেশ স্থগিত হতে পারে বলে তিনি শুনেছেন। তাই ফেব্রুয়ারি পর্যন্ত চুয়াডাঙ্গায় থাকতে হতে পারে ভেবে তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। এ বিষয়ে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ইসমাইল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন তিনি কর্মস্থল ছাড়েননি, সেটাও খোঁজ নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত