সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিরাজুল ইসলামের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপলোড তারিখঃ ১১-১১-২০১৭ ইং
সিরাজুল ইসলামের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মুনশী মোকাদ্দেস হোসেন: মেহেরপুর মুজিবনগরের জয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে......রাজেউন)। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। গতকাল শুক্রবার বিকেল ৩টায় জয়পুর গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে মেহেরপুর জেলা পুলিশের এসআই আব্দুল গনির নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। মরহুমের লাশ দাফনের আগে রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউএনও নাহিদা আক্তার, জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। মরহুম সিরাজুল ইসলাম জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার ছিলেন। নির্ভীক এ সমাজ সেবকের জানাজার নামাজে হাজারও মানুষ অংশ নেয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ৮নং সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড