চুয়াডাঙ্গা পৌর এলাকায় আল-মদীনা ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেল চারটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর শহরের সাতভাই পুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব
পাল, চুয়াডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, চুয়াডাঙ্গা জেলা
দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. মন্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব মো.
সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের
একটি টিম।
এসময় সাতভাই পুকুর সংলগ্ন এলাকার মেসার্স আল-মদীনা
ট্রেডার্সের গোডাউনে অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খেজুর এবং মানহীন ডাল
বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে মেসার্স আল মদীনা ট্রেডার্সের মালিক
মো. শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারায় ৫০
হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানটির গুদাম থেকে ৫০০ কেজি
মেয়াদোত্তীর্ণ খেজুর ও ৩৭৫ কেজি মানহীন ডাল জব্দ করা হয় এবং পরবর্তীতে
ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, মেসার্স আল-মদীনা ট্রেডার্সের
গোডাউনে মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া গেছে। যেগুলোর মেয়াদউত্তীর্ণ হয়ে গেছে
এবং পোকা লেগে গেছে। আর সাথে ডাল পেয়েছি যেগুলো মানহীন। আইন মোতাবেক তাকে
৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা তাকে আইন মেনে গোডাউনে মাল মজুদের
পরামর্শ দিয়েছি।
তিনি আরও বলেন, আগামী রোজার মাসকে টার্গেট করে এসব মজুদ
করা ছিল বলে ধারণা করছি। আমরা জরিমানার পাশাপাশি পণ্যগুলো জব্দ করেছি।
জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক