মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
দামুড়হুদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

দামুড়হুদায় আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটির তাৎপর্য তুলে বিশেষ আলোচনা সভা ও সুবিধাজনক সময়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত / প্রার্থনা অনুষ্ঠিত হবে। আর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে কুচকাওয়াজ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আলোক সজ্জা, সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন, ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা ও বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সরকারি হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, হা - ডু- ডু ও ফুটবল খেলার আয়োজন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মশিউর রহমান, কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, দামুড়হুদা থানা জামাতের আমির নায়েব আলী, সেক্রেটারি জেনারেল আবেদ উদ দৌলা টিটন, সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুল হক, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, সূধীবৃন্দ, ছাত্রপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী