রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

সড়ক দুর্ঘটনা রোধে সচেতন হওয়ার আহ্বান ডিসি কামাল হোসেনের
  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৪টি পরিবারের মাঝে ট্রাস্টি বোর্ডের সহায়তায় ৬৪ লাখ টাকার চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে তিনি সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়কে সচেতন হওয়ার আহ্বান জানান। গতকাল রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাস্তায় কেউ দুর্ঘটনায় আহত বা নিহত অবস্থায় পড়ে থাকলে আইনি জটিলতার ভয়ে অনেকে এগিয়ে আসেন না। এটা মানবিক নয়। সড়কের অধিকাংশ দুর্ঘটনার কারণ মোটরসাইকেল। অনেক বাইকের লাইসেন্স নেই, হেলমেট নেই, চালনায় বেপরোয়া মনোভাব থাকে। পুলিশ ধরলে খারাপ আচরণও করে অনেকে। নিজেদের জীবনের মূল্য নিজেরাই অবহেলা করি।


তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়েরই সচেতন হওয়া জরুরি। একটি দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে পুরো পরিবার রাস্তায় বসে যায়। সরকারি সহায়তা যতই দেওয়া হোক, তা দিয়ে পুরো ক্ষতি পূরণ হয় না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।


বক্তব্য শেষে জেলা প্রশাসক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের পরিস্থিতির খোঁজ নেন এবং সহানুভূতি জানান। পরে তিনি নিজ হাতে ১৪টি পরিবারের মাঝে মোট ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেন।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহনের ( বিআরটিএ ) সহকারী পরিচালক লিটন বিশ্বাস, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, বাস ট্রাক মালিক সমিতির সাদারণ সম্পাদক মঈন উদ্দীন মুক্তা, টিআই আমিরুল ইসলাম, মোটরযান পরিদর্শক নাহিদ হাসান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত