মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অস্ট্রেলিয়া প্রবাসী ও এভারগ্রীন ডোনেশনের উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনপাড়ায় নবনির্মিত বাইতুল আমান ওয়াক্তিয়া জামে মসজিদ-মক্তবের শিক্ষার্থীদের নিয়ে কুরআন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাই ওয়ার্ল্ডের ডিরেক্টর নজরুল ইসলাম।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এভারগ্রীন ডোনেশনের কো-অর্ডিনেটর মাহমুদ আলম। বিশেষ অতিথি ছিলেন এভারগ্রীন ডোনেশনের বাংলাদেশ প্রতিনিধি, স্কাই ওয়ার্ল্ড ও সাউথ বাংলা চ্যারিটির চেয়ারম্যান ফেরদৌস আলম এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন। এছাড়া বক্তব্য দেন মাওলানা শাহ মো. আনোয়ার হুসাইন, রবিউল ইসলাম মাস্টার, উপ-খাদ্য পরিদর্শক কামরুজ্জামান সেলিম, আব্দুস শুকুর এবং মাওলানা মামুনুর রশিদ। অনুষ্ঠানস্থলে স্থানীয় সুধীজন, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দেশ-জাতির কল্যাণ এবং এভারগ্রীন ডোনেশনের সদস্যদের উত্তম মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কুরআন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মক্তবের সহকারী শিক্ষক মামুনুর রশিদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী