মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ট্রাক মালিক গ্রুপের পরিচিতি সভা ও শপথ

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
দর্শনায় ট্রাক মালিক গ্রুপের পরিচিতি সভা ও শপথ

দর্শনা থানা ট্রাক মালিক ও শ্রমিক ট্রান্সপোর্ট প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং ট্রাক মালিক গ্রুপ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মনিবার দুপুর ১২টায় কেরু অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা থানা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক এনামুল হক শাহ মুকুল।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা। প্রধান বক্তা ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মামন-উর রশিদ টনিক। তিনি বলেন, ‘আমাদের ১৭ সদস্যের কমিটি মালিকদের স্বার্থ রক্ষায় সবসময় কাজ করবে। ট্রাক মালিকদের যে কোনো সমস্যা দেখা দিলে আমরা পাশে থেকে সমাধানে ভূমিকা রাখব।’


জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আরিফ হোসেন জোয়ার্দ্দার বলেন, ‘আমরা সবসময় ট্রাক মালিকদের স্বার্থে কাজ করেছি। সামনেও যেকোনো বিপদ-আপদে মালিকদের পাশে থাকব এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।’
সভায় বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, রফিকুল ইসলাম, মোর্শেদ লিংকন, দর্শনা ট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ। উপস্থিত ছিলেন দর্শনা থানা ট্রাক মালিক গ্রুপের সদস্য আব্দুর রাজ্জাক, আকবর আলী, রাজ্জাক মিয়াসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শনা থানা ট্রাক মালিক গ্রুপের সদস্যসচিব কামরুল ইসলাম তরফদার সোহেল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী