মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বাউল মেলার ৩য় দিনে আলোচনা ও গান

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
দর্শনায় বাউল মেলার ৩য় দিনে আলোচনা ও গান

দর্শনায় মরমী সাধক আফতাব শাহ স্মরণে ২৬তম তিরোধান দিবস ও ৪ দিন ব্যাপী লোকসংস্কৃতি (বাউল মেলার) তৃতীয় দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা, হাডুডু খেলা, মোরগ লড়াই খেলাসহ বেশ কয়েকটি খেলা প্রদর্শন করা হয়। এই খেলা দেখতে মেলার মাঠে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোরদের ভিড় জমে।


আলোচনা অনুষ্ঠানে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানিক খন্দকার। প্রধান আলোচক ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন লিটন। বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের সদস্যসচিব মো. সাজেদুর রহমান মিলন ও যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আয়োজক কমিটির সভাপতি বিশিষ্ট বাউল শিল্পী ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান ধীরু। আলোচনা অনুষ্ঠানের পর একই মঞ্চে দর্শনা সাংস্কৃতিক পরিষদের বাউল গানসহ বিভিন্ন ধরনের দর্শক মাতানো গান পরিবেশন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী