মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা রেলপাড়ার মালিক ইসতিয়াক মাহমুদ তাপস আর নেই

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা রেলপাড়ার মালিক ইসতিয়াক মাহমুদ তাপস আর নেই

চুয়াডাঙ্গা রেলপাড়ার মালিক ইসতিয়াক মাহমুদ তাপস ইন্তেকাল করেছেন। গত শুক্রবার দিবাগত রাত ১২টায় রাজধানী ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বাদ জোহর রেলপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদে নামাজে জানাযা শেষে মায়ের কবরে দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি  স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। এদিকে, আজ রোববার বাদ আছর রেলপাড়ার জান্নাতুল বাকি জামে মসজিদে মালিক ইসতিয়াক মাহমুদ তাপসের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।


চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার মরহুম মালিক আনিসুল কাদির ও মরহুম হোসনে আরার ছোট ছেলে মালিক ইসতিয়াক মাহমুদ তাপস রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এসএসসি ১৯৮৩ ব্যাচের ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের বন্ধুরা।


মরহুমের নামাজে জানাজায় চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক অ্যাড. রফিকুল ইসলাম, কামাল উদ্দিন জোয়ার্দ্দার, রুবাইত বিন আজাদ সুস্থির, ১৯৮৩ ব্যাচের বন্ধুরা,  আত্মীয়-স্বজন ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী