মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতাল পাড়ায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতাল পাড়ায় দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য মরহুম সাজ্জাদ হোসেন রকি এবং ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মরহুম জহুরুল ইসলামসহ দক্ষিণ হাসপাতাল পাড়ার মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মো. আব্দুল মজিদ। এসময় শান্তিপাড়া রাশেদ আল আসরি জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইকবাল হোসেন ও বায়তুস সুজুক জামে মসজিদের পেশ ইমাম আলোচক হিসেবে বক্তব্য দেন।


দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম সাজ্জাদ হোসেন রকির পিতা অ্যাড. সোহরাব হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানি খন্দকার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালিতা, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সেক্রেটারি হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সিনিয়র আইনজীবী কামরুল আরেফিন, মইন উদ্দিন মইনুল, কাইজার হোসেন জোয়ার্দ্দার, ইমতিয়াজ হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জালাল, সাংবাদিক এম এম আলাউদ্দিন, সাবেক শিক্ষা অফিসার আফিল উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী