মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২৫ ইং
জীবননগরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে জখম

জীবননগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জামাত আলী (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে আকন্দবাড়ীয়া আমতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত জামাত আলী বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের কামালতলা পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে।


আহতের ছোট ভাই নওশাদ আলী জানান, ‘উথলী আমতলায় আমার একটি দোকান আছে। বিকেলের দিকে আমি মোড়ে এসে দেখি আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। জমি সংক্রান্ত বিষয় নিয়ে উথলীর নাজমুল কসাই ও তার চাচাতো ভাই মিলে আমার ভাইকে কুপিয়েছে এমনটাই জানিয়েছে আমার ভাই।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আ.ক.ম নাসিম-উজ-জামান বলেন, জামাত আলীকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তার মাথায় চারটি গভীর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অবস্থাও সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।


এ ঘটনায় জীবননগর থানার পরিদর্শক রিপন কুমার দাস বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী