মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে সুস্থ করে বন্যপ্রাণী অবমুক্ত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
তিতুদহে সুস্থ করে বন্যপ্রাণী অবমুক্ত

বন্যপ্রাণি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে সরকারি বন বিভাগের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তেমনি একটি সংগঠন হলো বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। প্রকৃতি, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে তারা দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দুপুর ১২টায় ‘মুক্ত ছন্দ’ নামক অনুষ্ঠানে সংগঠনটি তিনটি বন্যপ্রাণি সুস্থ করে অবমুক্ত করে। অবমুক্ত করা প্রাণিগুলোর মধ্যে ছিল- একটি ইন্ডিয়ান ফ্ল্যাপশেল কচ্ছপ, একটি তিলা ঘুঘু ও একটি খুড়ুলে-প্যাঁচা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যার প্রভাষক ও সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু, চুয়াডাঙ্গা সদর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আতা এলাহী, স্থানীয় এমবিবিএস চিকিৎসক ডা. আলমগীর হোসেন, তিতুদহ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মাহমুদুল হাসানসহ আরও অনেকে।


সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু বলেন, বিভিন্ন স্থান থেকে খবর পেয়ে আমরা অসুস্থ বা আহত বন্যপ্রাণী উদ্ধার করি। অনেক সময় শিকারীদের হাত থেকেও মুক্ত করি। পরে স্থানীয় প্রাণিচিকিৎসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে আমরা প্রাণীগুলোকে সুস্থ করার চেষ্টা করি। মানুষের মাঝে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা কম হওয়ায় সংরক্ষণ প্রক্রিয়াটি অবহেলিত। যদি মানুষ জানতো বন্যপ্রাণী পরিবেশে কী ভূমিকা রাখে, তবে তারা এগুলোকে ভালোবাসত ও সংরক্ষণকে গুরুত্ব দিত।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী