মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিজিবির হাতে ৪ মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
জীবননগরে বিজিবির হাতে ৪ মাদকসেবী আটক

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া থেকে ৪ মাদকসেবী আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ২টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নতুনপাড়া গ্রামের আয়নাল মন্ডলের ছেলে জাহিদ মিয়া (২০), ঝিনাইদহ জেলার খামারাইল গ্রামের আলিনুর ইসলামের ছেলে তুষার হোসেন, দক্ষিণ রামনগর গ্রামের আনছার উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২১) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে বিপ্লব হোসেন (২২)।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর-৫৮ বিজিবির আওতায় নতুনপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার গোবিন্দকুমার দেবনাথ সঙ্গীয় জোয়ানসহ বৃহস্পতিবার রাতে নতুন পাড়ায় সীমান্ত টহল দিতে থাকে। টহল করাকালীন সময়ে সময়ে নতুন পাড়া সীমান্ত পিলার ৬৭ হতে আনুমানিক ৪৫০ গজ দূরে জনৈক জামালের আমবাগানে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী