সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
জীবননগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জীবননগরে মানবিক সংগঠনের পক্ষ হতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু, সাধারণ সম্পাদক নূর আলম, সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন, এমআই মুকুল, মুতাসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি প্রমুখ। এসময় মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু বলেন, মানবিক সংগঠন সাধারণ অসহায় ও হতদরিদ্রদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান উদ্যোক্তা এইচএম হাকিম তার নিরলস প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম গতিশীল রয়েছে। আমরা জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে