সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন

জীবননগর প্রেসক্লাবের ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের জীবননগর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের পত্রিকা ও এনটিভি অনলাইনের প্রতিনিধি মো. রিপন হোসেন। গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম।


নতুন কমিটিতে যাঁরা দায়িত্ব পেয়েছেন- সহসভাপতি শেখ শহিদুল ইসলাম, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. আশিকুর রহমান রাজ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শামসুল আলম, আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ। এর আগে প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আসিম সাঈদের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন জোয়াদ, সিনিয়র সাংবাদিক আবজালুর রহমান ধীরু, সদস্য ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আল আমিন মোল্লা, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, ইয়াসিন উল্লাহ, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম রফিক শাহ, অনিক সিদ্দিকী তন্ময়সহ আরও অনেকে। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি এবং প্রেসক্লাব মহেশপুর।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে