মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৬তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিমের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, হাবিব বাবু, মো. শহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, হুমায়ুন কবীর, মো. আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল, শেখ সেলিম ও ফুয়াদ আল মুকতাদির।


পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন হামিদুল হক মুন্সী, ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, হুমায়ুন কবীর, গোলাম কবীর মুকুল ও আবু নাসিফ খলিল।  আসরে উপস্থিত ছিলেন সুমন মালিক। পরিষদের সহসভাপতি সরদার আলী হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাঁর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে শেখ পিণ্টু সম্পাদিত শব্দসারি পত্রিকার মোড়ক উন্মোচন করে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৬তম পর্বের সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী