মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মকিম-হাজেরা শিক্ষাবৃত্তি প্রদান

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মকিম-হাজেরা শিক্ষাবৃত্তি প্রদান

আলমডাঙ্গায় ‘মকিম-হাজেরা শিক্ষা বৃত্তি’ কার্যক্রমের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকে মাসিক ৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। পাশাপাশি গত সেপ্টেম্বর মাসে আরও পাঁচজন শিক্ষার্থীকে ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) বৃত্তি দেওয়া হয়েছে। অসচ্ছল ও লেখাপড়ায় আগ্রহী বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষাব্যয়ভার বহনের মাধ্যমে দীর্ঘদিন পর বৃত্তি কার্যক্রমটির আনুষ্ঠানিক পুনঃযাত্রা শুরু হয়েছে। আমেরিকার পেনসিলভানিয়ার চেনি বিশ্ববিদ্যালয়ে ৮৬ বছর বয়সে অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোনায়েম চৌধুরী তাঁর প্রয়াত পিতা-মাতা মীর আব্দুল মকিম চৌধুরী, বেগম হাজেরা খাতুনের স্মৃতির উদ্দেশ্যে এই বৃত্তি পুনরায় চালু করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী