মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ছাত্রদলের সাংগঠনিক সভা

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ছাত্রদলের সাংগঠনিক সভা

আলমডাঙ্গা উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে গতকাল শুক্রবার বিকেল ৪টায় গাংনী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৫টি ইউনিয়ন ছাত্রদলের সুপার ফাইভ নেতৃবৃন্দদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন সবুজ।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। তিনি বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলই হবে সর্বপ্রথম শক্তি। সংগঠনকে আরও গতিশীল করতে সুপার ফাইভ নেতারা মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন মাবুদ, টগর ও আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ।


এসময় ভাংবাড়ীয়া, গাংনী, বাড়াদী, চিৎলা এবং খাদিমপুর ইউনিয়নের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত থেকে ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক বিস্তার, নেতৃত্ব বিকাশ, এবং ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সক্রিয়তা আরও জোরদার করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সভায় বলা হয়, বিএনপি মনোনীত প্রার্থী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, রাখাল রাজা খ্যাত শরীফুজ্জামান শরীফকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তাঁর হাতকে শক্তিশালী করতে ছাত্রদল সর্বদা মাঠে থাকবে। সভায় ছাত্রদলের নেতারা একযোগে অঙ্গীকার করেন, আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং ধানের শীষের বিজয়ে মুখ্য ভূমিকা পালন করবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী