মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর আন্দুলবাড়ীয়া ইউনিয়নে পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান

আমরা প্রমাণ করার চেষ্টা করছি আমাদের দল শ্রেষ্ঠতর
  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
জীবননগর আন্দুলবাড়ীয়া ইউনিয়নে পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১, ২, ৩, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে নির্বাচনে বিজয়ী করতে এসব পথসভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া মীর পাড়ার চৌরাস্তার মোড়ে এ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন মাহমুদ হাসান খান বাবু।


তিনি বলেন, ‘যাচাই-বাছাই করতে হবে। আন্দুলবাড়ীয়ার সন্তান হিসেবে আপনি ১০-১৫ মার্ক এমনিই দিয়ে দিলেন। বাকিটা কিন্তু যাচাই-বাছাই করার পক্ষে। আমাকে যদি কেউ বলে, অমুক ভোটে দাঁড়িয়েছে, অমুক আন্দুলবাড়ীয়ার সন্তান, আপনি একজন ভোটার চোখ বন্ধ করে ভোট দিয়ে দেবেন, আমি দেব না। ১০ মার্ক, ২০ মার্ক আমি দেব আন্দুলবাড়ীয়ার সন্তান হিসেবে। বাকিটা যাচাই-বাছাই করব।’
বাবু খান আরও বলেন, ‘আমি একটা কথা বলব- মনে করেন আন্দুলবাড়ীয়ার একটা লোক ভোটে দাঁড়াইলো, দুর্নীতিবাজ, নৈতিক চরিত্র ঠিক নেই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, যাবতীয় নেগেটিভ গুণের অধিকারী, তাকে ভোট দেবেন আপনারা? দিবেন না। এখানে এসে বলে যাবে ভোট দিবে, দেবে না, আমরাও দেব না। সুতরাং এই এলাকার সন্তান হিসেবে বাড়তি কিছু ভালোবাসার দাবি আমার আছে, এটা আপনারা দিবেন। কিন্তু এটাই সত্যি ওই নির্দিষ্ট জায়গার যাওয়ার মতো যোগ্যতা-ক্ষমতা আছে কি না।’


বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমাদের প্রতিপক্ষ যিনি দাঁড়িয়েছেন, তিনি যোগ্য, আর আমরা.. আমি দাবি করব- আমি যোগ্যতর, এই জন্য আমার দল যোগ্যতর। আমার দল এমন একটা দল, যেই দলের নেতার নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা হয়েছিল। আমি এমন একটা দলের প্রতিনিধিত্ব করি, যে দলের নেত্রী ছয়বার মৃত্যুমুখে পতিত হওয়ার পরও তিনি কোনো ধরনের আপস করেননি স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে। আমি এমন একটি দলের প্রতিনিধিত্ব করি, যে দলের নেতা হাজার হাজার মাইল দূরে থেকেও বিএনপির মতো বড় দলকে ঐক্যবদ্ধ রাখতে পারেন। আমি এমন একটি দলের প্রতিনিধিত্ব করি, যে দলের নেতা তার যাবতীয় গুণ, সেটা নিয়ে তার চরম শত্রুরাও প্রতিবাদ বা ভিন্নমত করতে পারেন না..আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সততা, কঠোর পরিশ্রম, দেশ প্রেম এবং নিষ্ঠা। এই ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করতে পারে না। সুতরাং আমরা প্রমাণ করতে চেষ্টা করছি এবং আমরা বিশ্বাসী আমাদের দল শ্রেষ্ঠতর (যোগ্যতর)।


২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দীন বদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি  আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান শাহজাহান আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, সুপার ফাইভ নেতা রফু উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু-জাফর, যুগ্ম সম্পাদক ফয়সাল মোল্লা, শেখ আ. মমিন, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, জীবননগর উপজেলা যুবদলের সদস্য ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব এস এম জাভেদ লাল মিয়া প্রমুখ।


সভা পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া মীরপাড়া-হারদাপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নুরুজ্জামান।


এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, বিশিষ্ট ব্যবসায়ী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সদর উদ্দীন সুদো, সাধারণ সম্পাদক রিপন খান।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু