মেহেরপুরের বুড়িপোতায় অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র গণসংযোগ
- আপলোড তারিখঃ
১০-১১-২০১৭
ইং
মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ্জামান-এর সভাপতিত্বে বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান অ্যাড. শাহজাহান আলী ও আকবর জালাল, অবসরপ্রাপ্ত শিক্ষক আওয়াল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স