বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও মেহেরপুরের গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ওলামা দলসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতিতে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা সদর উপজেলা ওলামা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা জেলা, সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ওলামা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন।
সদর উপজেলা ওলামা দলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সভাপতি মো. রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান সুমন, সিনিয়র সহসভাপতি মো. নূরুল ইসলাম, সহসভাপতি মো. মিলন আলী এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আরও যোগ দেনÑ আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী মো. আবুল হাসনাত শাফী, আলুকদিয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা মো. ইমরোজ আলী, সিনিয়র সহসভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. শমসের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. মজিবর রহমান, প্রচার সম্পাদক হাতেম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজার আলী, সদস্য আব্দুর রাজ্জাক, শংকরচন্দ্র ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সেকেন্দার আলী, মাখালডাঙ্গা ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মো. আব্দুল আজিজ এবং সদস্য সচিব মোহাম্মদ আলী। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সদর উপজেলা ওলামা দলের অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।
হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানস্থলে এলাকায় সাধারণ মানুষসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম রাজু, ইউনিয়ন ওলামা দল সভাপতি সবোদ আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আ. মান্নান, সহসভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক সেন্টু আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মতিয়ার রহমান, সম্পাদক আবু সাইদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাসেম, বিএনপি নেতা হামিদুল ইসলাম (তপন), শাহিবুল ইসলাম, জেলা ছাত্রদল সহসভাপতি সাজিবুল হক রাজন, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, হাসমোত প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত নেতা-কর্মী আব্দুল লতিফ, আব্দুল খালেক, বোরহান উদ্দিন খোকন, মহাবুল ইসলাম, সমসের মন্ডল, আজগার আলী মন্ডল, আব্দুল হাই, ফিরোজুল ইসলাম, আনুছদ্দিন, বারেক আলী ও দেলোন আলীর স্মরণে দোয়া করা হয়। মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী আবু মুসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক নাজমুল ইসলাম।
অপরদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি রেজাউল ইসলাম, সহসভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক বল্টু আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক খোকন আলী, দপ্তর সম্পাদক শাহিন আলম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মতিয়ার রহমান, সম্পাদক আবু সাইদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাসেম, বিএনপি নেতা হামিদুল ইসলাম (তপন), বিএনপি নেতা শাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, মুকুলুজ্জামান মিলন, খাচ্ছার আলী, রনি আহম্মেদ প্রমুখ। মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি হুচাইন আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সহসভাপতি মজিরুল ইসলাম বিজু।
দামুড়হুদা:
দামুড়হুদা প্রেসক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এসভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন। দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল,সহসভাপতি মোজাম্মেল শিশির,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, প্রেসক্লাবের সদস্য শেখ হাতেম, জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের জুগিরগােফা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিএনপির অন্যতম নেতা শহিদুল ইসলাম নাসির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হােসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, ষােলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী।
সমীকরণ প্রতিবেদক