মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদায় গরু বোঝাই পাওয়ার টিলার খাদে

গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৮
  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
খাড়াগোদায় গরু বোঝাই পাওয়ার টিলার খাদে

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদায় গরু বোঝাই একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে আক্কাস আলী (৫৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খাড়াগোদা-ভুলটিয়া সড়কের খাড়াগোদা বাজারের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে এবং তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।


স্থানীয়রা জানান, ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী জীবননগর উপজেলার শিয়ালমারী গরুর হাট থেকে গরু কেনা-বেচা শেষ করে পাওয়ার টিলারে বাড়ি ফিরছিলেন। পথে খাড়াগোদা বাজারের অদূরে পৌঁছালে টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে টিলারটি একটি গর্তে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নয়জন মানুষ ও তিনটি গরু ছিটকে পড়ে। ঘটনাস্থলে আক্কাস আলী নিহত হন এবং অন্যান্যরা গুরুতর ও মাঝারি আঘাতপ্রাপ্ত হন।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাড়াগোদা বাজারে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তিনজন গুরুতর আহতকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মশিয়ার রহমান নামের এক স্থানীয় জানান, ‘হঠাৎ জোরে শব্দ শুনে বাইরে দেখলে টিলার খাদে পড়ে আছে এবং একজন গুরুতর আহত অবস্থায় ছিল। আমরা স্থানীয়রা দ্রুত তার মাথায় পানি দিই ও অন্যান্যদের উদ্ধার করি।’ তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই সামছুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের লাশ পরিবারের লোকজন নিয়ে চলে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী