নানা আয়োজনে দর্শনায় পালিত হয়েছে দর্শনা হানাদার মুক্ত দিবস। গতকাল বৃহস্পতিবার সকালে ও বিকেলে পৃথক দুটি স্থানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, গণমানুষ এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ দিবসের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় দর্শনা পৌর কমান্ডের উদ্যোগে পুরাতন বাজার মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম এবং দর্শনা থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান খাজা আবুল হাসনাত। মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করেন পৌর কমান্ডের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
পতাকা
উত্তোলনের পর মুক্তিযোদ্ধারা একটি র্যালি নিয়ে দর্শনা কেন্দ্রীয় শহীদ
মিনারে গিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বদরুল আলম ফিট্টু, জাকির হোসেন, সিরাজুল
ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল বারিক, আনিছ উদ্দিন, মনিরুজ্জামানসহ অনেকে।
দিনের
দ্বিতীয় অংশে বেলা সাড়ে তিনটায় দর্শনা মুক্তমঞ্চে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
দর্শনা শাখার উদ্যোগে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দর্শনা শাখার সাধারণ সম্পাদক এ
কে এম রবিউল আলম। আলোচক ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা
কমিটির সভাপতি সৈয়দ মজনুর রহমান এবং বাংলাদেশ জাসদের জেলা কমিটির সভাপতি ও
কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য আনোয়ারুল ইসলাম বাবু। এছাড়াও আলোচনা সভায়
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল
আলম, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানসহ
আরও অনেকে।
দর্শনা অফিস