মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ প্রদর্শনী সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২৫ ইং
দামুড়হুদায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ প্রদর্শনী সমাপনী ও পুরস্কার বিতরণ

দামুড়হুদায় উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও প্রদর্শনী সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়জনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি এম তারিক-উজ-জামান। সভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিসিএসআইআর সিনিয়র সাইন্টিফিক অফিসার এ এইচ এম শফিউল ইসলাম মোল্লা জামাল। সার্বিক বিষয়ে আলোচনা করেন ঢাকা বিসিএসআইআর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোস্তফা হোসেন।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মশিউর রহমান, প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপি, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসেন, আইসিটি অফিসার আরিফুল ইসলাম উপজেলা মৎস্য অফিসার বিল্লাল হোসেন প্রমুখ।


এবার ১৪টা স্টল ও একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীতে ১ম স্থান অধিকার করে দর্শনা সরকারি কলেজ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় অফিসার হারুন অর রসিদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী