সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘চুয়াডাঙ্গার শীতে নৈশপ্রহরীদের জীবন’ নিয়ে সংবাদ প্রকাশ

নৈশপ্রহরীদের শীতবস্ত্র দিলেন সাহিদুজ্জামান টরিক
  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২৫ ইং
‘চুয়াডাঙ্গার শীতে নৈশপ্রহরীদের জীবন’ নিয়ে সংবাদ প্রকাশ

‘চুয়াডাঙ্গায় শীতের রাতে কেমন কাটে নৈশপ্রহরীদের জীবন?’ শিরোনামে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক সময়ের সমীকরণের ডিজিটাল কনটেন্ট প্রকাশের পর তা নজরে আসে দৈনিক সময়ের সমীকরণের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের। এরপর পৌর শহরের নৈশপ্রহরীদের আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দেন সাহিদুজ্জামান টরিক। শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উইন্ডপ্রুফ গরম কাপড়ের জ্যাকেট প্রদান করা হয়।


গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা অফিসে এ শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। এসময় চুয়াডাঙ্গা পৌর শহরের বড় বাজার, কোর্ট মোড়, সমবায় নিউ মার্কেটসহ শহরের বিভিন্ন এলাকায় কর্মরত ২৫ জন নৈশপ্রহরীর মাঝে এ উপহার বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব মো. সুমন পারভেজ খান প্রমুখ।


দৈনিক সময়ের সমীকরণের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেন, চুয়াডাঙ্গায় প্রচুর শীত পড়ে। দিনে তাপামাত্রা সহনীয় থাকলেও রাতে তা চরমে পৌঁছায়। এসময় শহর পাহারা দেন নৈশপ্রহরীরা। চুয়াডাঙ্গার সব থেকে শীত মোকাবিলা তাদেরকেই করতে হয়। তাই এই শীতে তাদের জন্য আমাদের সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে বিশেষ এই উপহার তাদের জন্য।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে