সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া উপলক্ষে প্রস্তুতি সভায় সাহিদুজ্জামান টরিক

জেলাবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়ার কথা জিয়া পরিবার মনে রাখবে
  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৫ ইং
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া উপলক্ষে প্রস্তুতি সভায় সাহিদুজ্জামান টরিক

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া উপলক্ষে প্রস্তুতি সভায় আপনাদের উপস্থিতি প্রমাণ করেছে দল-মত নির্বিশেষে তাকে আপনারা কতটা পছন্দ করেন। দোয়ায় ১০ থেকে ১৫ হাজার মানুষ অনুষ্ঠানস্থলে উপস্থিত হবেন। অন্যরা শরীক হবেন নিজ নিজ অবস্থান থেকে। জেলাবাসীর এ শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার কথা জিয়া পরিবার মনে রাখবে।’


গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল সাহিদ প্যালেসের ৪র্থ তলার কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।’ তিনি জানান, মঙ্গলবার সারাদিন প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার (আজ) দুপুর ১২টা থেকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সভাস্থলে পবিত্র কুরআন খতম, বেলা তিনটায় বিশেষ দোয়া মাহফিল, আসরের নামাজের জামাত এবং পরে দোয়া করা হবে। তিনি জেলাবাসীর এ আয়োজনে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।


বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের প্রস্তুতি সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে: কর্নেল সৈয়দ কামরুজ্জামান, চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট খন্দকার অহিদুল ইসলাম মানি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুর রশীদ, জান্নাতুল মাওলা কবরস্থানের সভাপতি খন্দকার আব্দুল জব্বার সোনা, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহরিন হক মালিক, নিউ মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি জুনাইদ আল হাবিবী, সাংবাদিক শাহ আলম সনি, রফিক রহমান, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম রিংকু, জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অশোক অধিকারী, জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির এস.এম তসলিম আলম বাবু, প্রিন্স প্লাজা মার্কেটের সভাপতি আমির বাদশা, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুস সামাদ, হোটেল রেস্তোরা বেকারি সমিতির সভাপতি শেখ পেয়ার মোহাম্মদ, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি নজির আহমেদ, সেক্রেটারী আহসান খান, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিরন-উর-রশীদ শান্ত, সহসভাপতি বজলুর রহমান, উদীচীর সভাপতি হাবিবি জহির রায়হান, সাধারণ সম্পাদক আদিল হোসেন, কাঁচামাল আড়ৎ সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মহাসিন আলী, মৎস্য আড়ৎ সমিতিরি সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ, জেলা মাইক্রোবাস সমিতির শামীম আহম্মেদ বিপ্লব, সালেকিন হোসেন, ব্যবসায়ী ইকবাল হোসেন, মাহফুজুর রহমান, তহিবুর রহমান জোয়ার্দ্দার, কুদ্দুস মহলদার, এনামুল হক, কৃষ্ণ গোপাল পিটার, রতন আলী, নাসির উদ্দিন, ইমরুল হাসান জোয়ার্দ্দার, রনি ইসলাম, মইনুল ইসলাম মালিক, জুহিন, শরিফুল ইসলাম টোকন, শেখ ফরিদ আহম্মেদ, বিএনপি নেতা আবু জাফর মণ্টু, রেজাউল করিম মুকুট, জেলা ছাত্রদলের নেতা আরিফ আহমেদ শিপ্লব, ফারুক আহম্মেদ মালিক, মাহমুদ হাসান, আকরাম হোসেন, মঞ্জুরুল আলম মালিক লার্জ, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, মুছাবেরুজ্জামান, সামসুল আলম বাবু, হযরত আলী, হাসানুজ্জামান মুকুল, অ্যাড. ওহিদুজ্জামান মুকুল, অ্যাড. জিল্লুর রহমান জালাল, জয়ন্ত সিংহ রায়, সুরেশ কুমার আগরওয়ালা, নুর রাব্বী হাসান, তরিকুল ইসলাম, শরিফুল ইসলাম, দানিয়েল হোসেন, আতাবুর রহমান, পলাশ কুমার সাহা প্রমুখ। প্রস্তুতি সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি জুবায়ের খানের সঙ্গে