মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সন্তোষপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৫ ইং
জীবননগর সন্তোষপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রাম থেকে বাবুল আক্তার (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। বাবুল আক্তার সন্তোষপুর গ্রামের পশ্চিমপাড়ার জামাত আলীর ছেলে। বাবুল আক্তারের বাবা জামাত আলী জানান, সকাল থেকে সে স্বাভাবিক ভাবেই বাড়িতে কাজকর্ম করছিল। দুপুরে তার স্ত্রী রান্না করার সময় সবার অজান্তে বাবুল আক্তার ঘরের বাঁশের আড়ার সাথে মাফলার গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন। পরে তার স্ত্রী ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে ছুটে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখেন। পরে সেখান থেকে মরদেহ নিচে নামানো হয়।


তিনি আরও জানান, তার ছেলে বাবুলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। সে এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। মাথার সমস্যার কারণে সে মাঝে মাঝে এমন পাগলামি করার চেষ্টা করতো। তার ৮ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে এবং তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, দুপুরে সন্তোষপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী