সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যশোরে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতির মামলা

  • আপলোড তারিখঃ ১০-১১-২০১৭ ইং
যশোরে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডাকাতির মামলা
সমীকরণ ডেস্ক: যশোরের কেশবপুরের আঠন্ডা গ্রামের বজলুর রহমানের বাড়িতে ডাকাতির অভিযোগে পাঁচ পুলিশ সদস্যসহ ছয় জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বজলুর রহমানের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে এ মামলা করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। আদালতের পেশকার আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। আসামিরা হলেন, কেশবপুর থানার এসআই মুজাহিদ, এএসআই জাহাঙ্গীর, এএসআই আশরাফুল, কনস্টেবল সালাহউদ্দিন, গাড়িচালক মজনু ও পুলিশের সোর্স বাগদা গ্রামের মৃত করিম মোড়লের ছেলে ফজলুর রহমান। এ বিষয়ে কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাড়িতে যায়। ওই বাড়ির ছেলে জাহাঙ্গীর একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। কিন্তু সেদিন তার জ্বর হওয়ায় পুলিশ তাকে আটক করেনি।’ তিনি আরও বলেন, ‘মামলার কোনও গ্রাউন্ড নেই। একটি মিথ্যা মামলা করা হয়েছে। এছাড়া যেসব পুলিশ অফিসারকে আসামি করা হয়েছে, তাদের মতো সৎ অফিসার খুব কমই আছে থানায়।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড