মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গার ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রাকিব ফুডকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৫ ইং
রাকিব ফুডকে ২০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজারে অভিযান চালিয়ে রাকিব ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি এই অভিযান পরিচালনা করেন।


জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকা এবং প্যাকেটে খাদ্যপণ্যের যথাযথ তথ্য উল্লেখ না থাকার দায়ে মেসার্স রাকিব ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় প্রতিষ্ঠানটিকে দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া এদিস অন্যান্য ব্যবসায়ীদের মূল্য-তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি না করার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


#জরিমানা, #আলমডাঙ্গা,


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী