মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়া, গাংনী ও ঝিনাইদহে পৃথক আয়োজন

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া
  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২৫ ইং
হাটবোয়ালিয়া, গাংনী ও ঝিনাইদহে পৃথক আয়োজন

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্কুল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন।


প্রধান অতিথি এসময় বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য নাম। তাঁর সুস্থতা দেশের মানুষের আকাক্সক্ষা।


আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে আবারও পথ দেখাতে পারবেন। শিক্ষার্থীরা যেন মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়Ñএই দোয়া ও মোনাজাত তারই অংশ। এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তরিকুল ইসলাম, আবু সাইদ, আহসান, শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা একরামুল হক।


এদিকে ,মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল হাসান আজিজ। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।


বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলী, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তানভীর আহম্মেদসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফিরোজুর রহমান সিদ্দিকী।


অপরদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে হাফেজ শিক্ষার্থীরা কোরআন খতম করেন। দোয়া মাহফিলে কয়েক হাজার মুসল্লী অংশ নেন। গতকাল বুধবার বিকেলে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।


মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশা করেন মুসল্লিরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী