চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল রোববার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। এর আগে জেলা প্রশাসক উপস্থিত হলে উপজেলা কর্মকর্তারা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মনে রাখতে হবে- নির্বাচন হতে হবে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক। এমন একটি নির্বাচন দেখতে চাই, যা দেখে অন্যরা হিংসা করবে। অতীতে যারা ব্যর্থ হয়েছেন, তারাও অনুধাবন করবেন আমরা কী করেছি। আর আগামী পাঁচ বছর পর যেই ক্ষমতায় আসুক- নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ আমাদের ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, যেসকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হবে সেগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তা জনিত সীমানাগুলো সংস্কার করার নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার পলাশ কুমার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হক, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা।
সভায় আরও বক্তব্য দেন খাদ্য অফিসার জিনাত জাহান, মহিলাবিষয়ক অফিসার মাকসুরা জান্নাত, উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, আবাসিক প্রকৌশলী সাহিনুর রহমান, পল্লী উন্নয়ন ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, একাউন্টস অফিসার শহিদুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌরসভার নির্বাহী অফিসার রকিবুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম এবং উপজেলা মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।
সভায় নবাগত জেলা প্রশাসক দপ্তর প্রধানদের সেবাদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। এর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া আলমডাঙ্গা ব্যামারগারের সভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন সদস্য নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া তুলে দেন ।
আলমডাঙ্গা অফিস