সমীকরণ প্রতিবেদন:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আপসহীন এই নেত্রীর সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথক আয়োজনে দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
চুয়াডাঙ্গা:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে গতকাল রোববার আছরের নামাজের পর জেলা মহিলা দলের সভানেত্রী রউফ উর নাহার রিনার বাসভবনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভানেত্রী রউফ উর নাহার রিনা। উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে জেলা মহিলা দলের সভানেত্রী রউফ উর নাহার রিনা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এই দেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকার রক্ষার প্রতীক। আজ তাকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু একজন নেত্রীর অসুস্থতা নয়- এটি আমাদের জাতীয় জীবনের সংকট। আমরা বারবার বলেছি, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নারী, একজন মমতাময়ী মাতৃশক্তির প্রতি মানবিক আচরণ প্রদর্শন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তার যথাযথ চিকিৎসার সুযোগ নিশ্চিত করা কোনো রাজনৈতিক দাবি নয়; এটি মানবিক দাবি।’
তিনি আরও বলেন, ‘আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি- আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন, তাকে দীর্ঘায়ু করেন, এবং দেশের গণতন্ত্রের সংগ্রামে আবারও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করেন। পাশাপাশি আমি জেলা মহিলা দলের সকল নেত্রী ও কর্মীদের উদ্দেশে বলতে চাই- আমরা ঐক্যবদ্ধ থাকব, ধৈর্য্য ধরে এগিয়ে যাব, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীদের ভূমিকা আরও শক্তিশালী করব। জনগণ আমাদের সঙ্গে আছে, এবং আল্লাহ আমাদের সহায় হবেন- এ বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাব।’
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে নবগঠিত কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ছাত্রদলের নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদলসহ কলেজ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নবগঠিত ছাত্রদল শাখাটি সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখবে। পরিচিতি পর্বে নবগঠিত কমিটির নেতারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সংগঠনকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
হাটবোয়ালিয়া:
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মাইলস্টোন পাবলিক স্কুলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্কুল চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক খন্দকার মাসুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন। তিনি বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য নাম। তাঁর দ্রুত সুস্থতা দেশের মানুষের আকাক্সক্ষা। আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি তিনি শিগগিরই সুস্থ হয়ে জাতিকে আবারও পথ দেখাতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ বলেন, শিক্ষার্থীরা যেন মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়- দোয়া ও মোনাজাত আয়োজন তারই অংশ।
জীবননগর:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলের জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাবির হোসেন রিংকু, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ফরহাদ, সহসভাপতি সাইদুর জামান অমিত, মোজাম্মেল হক শুভ, মো. হাসিবুল মিয়া, মো. সিহাব হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল মোহাম্মদ সামি, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, মো. ইয়াছিন ইসলাম, মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শোয়েব আল ফাহাদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক হয়েছেন সৌরভ হোসেন পবন প্রমুখ।
মুজিবনগর:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাট প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেনÑ পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম ও সাইফুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসলাম আলী প্রমুখ।
গাংনী:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গাংনীতে দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের উদ্যোগে গাংনী এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে এতিম শিশুদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন আমজাদ হোসেন। পরে এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন তিনি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান। এসময় গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বাবলু, এতিমখানার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুরের গাংনীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় গাংনী উপজেলা বিএনপির কার্যালয়-এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, ইমন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বাদ মাগরিব জেলা শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আল মাহাদী লিপিয়ার। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সারাজীবন লড়াই করে গেছেন। গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য তিনি কখনো মাথানত করেননি। দেশের এই ক্রান্তিলগ্নে আজ বেগম খালেদা জিয়াকে প্রয়োজন। দেশবাসী আজ মহান আল্লাহর দিকে চেয়ে আছেন। মহান আল্লাহ যেন, বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন।
অপর দিকে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। গতকাল রোববার শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ জেলা শহরের অন্যান্য মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট।
প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা করেন। তারা সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় অনেক ধর্মপ্রাণ নাগরিক অংশগ্রহণ করেন এবং এককভাবে ও সামগ্রিকভাবে প্রার্থনায় যোগ দেন।
এসময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্যসচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম-আহ্বায়ক দিবস দেবনাথ, প্রদীপ রায় ও জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক