মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে যুবক আটক

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২৫ ইং
দর্শনায় দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে যুবক আটক

দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আব্দুর রাজ্জাক দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের জেহের আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৯টার দিকে দর্শনা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আব্দুর রাজ্জাক অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিল বলে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন। তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী