সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে রুহুল আমিনের মতবিনিময়

নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা
  • আপলোড তারিখঃ ০১-১২-২০২৫ ইং
জীবননগরে সাংবাদিকদের সঙ্গে রুহুল আমিনের মতবিনিময়

চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল রোববার দুপুরে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এসময় মো. রুহুল আমিন বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, স্থলবন্দর, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, তিনি কাজ করতে চান। এসময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, জীবননগর পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, উথলী ইউনিয়ন সেক্রেটারি হাসানুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা যুব জামাতের সভাপতি মাজেদুর রহমান লিটন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) এম আর বাবু, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক (একাংশ) মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক শেখ আব্দুল আজিজ, জীবননগর প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক সালাউদ্দিন কাজল, আকিমুল ইসলাম, মিঠুন মাহমুদ, মুন্সী রায়হান, জামাল হোসেন, খোকন, হুমায়ন, এমআই মুকুল, মুতাসিন বিল্লাহ, তুহিনুজ্জামান, কাজল হোসেন, তারেক, আব্দুল্লাহ, রমজান আলী, আহমেদ সগীর, রকি, অনিকসহ  বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার  সাংবাদিকেরা।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার