সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সাথে শরীফুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

ধানের শীষের বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
  • আপলোড তারিখঃ ০১-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সাথে শরীফুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এসময় শরীফুজ্জামান শরীফ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গতকাল রোববার বেলা একটায় শরীফুজ্জামান শরীফের বাসভবন সংলগান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম.আব্দুর রউফ। আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের পরিচয় পর্বের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), যুগ্ম-সম্পাদক আফরুজা আকতার, কোষাধ্যক্ষ এস এন এ হাশেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান (২), গ্রন্থাগার সম্পাদক রুবিনা পারভীন, সদস্য পদে বিজয়ী ফরজ আলী, রাগিব আহসান, আশিকুর রহমান রাজ, শরিফুল ইসলাম (২) ও তানভীর আহম্মেদ শাওন উপস্থিত ছিলেন।


সভায় বক্তব্য দেন আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সদস্যসচিব মানজার আলী জোয়ার্দার হেলাল, সরকারী কৌশুলী (জিপি) আব্দুল খালেক ও স্পেশাল পিপি এম.এম শাহজাহান মুকুল। এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, ‘আজকে অত্যন্ত ভালো লাগছে এটা ভেবে যে, আমরা এই নেতার নির্দেশে এই ফোরাম তুলেছিলাম। দীর্ঘদিনের একটা ফোরাম ভেঙ্গে আমরা নতুনভাবে নতুন একটি ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করি। আমরা ৭-৮ বছর চেষ্টা করেও যেটা পারিনি, সেটা শরীফুজ্জামান শরীফ সাহেব করে দেখিয়েছেন। এছাড়া একটা চিন্তায় ছিলাম আমরা, সেটা হলো- আমরা যে নেতাকে ধরে এই ফোরাম গঠন করেছি, সেই নেতার মুখে চুনকালি পড়ুক বা সেই নেতার মাথা নিচু হোক, এটা করতে জামায়াত হুট করে এসে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে একটা প্যানেল গঠন করে। যাদের সদস্য সংখ্যা মাত্র ৯ জন। কিন্তু আমরা সফলভাবে জয়ী হয়েছি। আজকে একটি পেপারেও দেখলাম জামায়াতের ভরাডুবি ও জাতীয়তাবাদী ফোরামের নিরঙ্কুশ জয়। আমরা আজকে জেলার সুযোগ্য নেতা শরীফুজ্জামানকে নিশ্চয়তা দিচ্ছি- উনি ভোটে যখন যেভাবে প্রয়োজন মনে করবে, আইনজীবী সমিতির ফোরামকে সবসময় পাশে পাবে।’


বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনে আমরা নিরঙ্কুশ জয় অর্জন করেছি। এটি একটি ভিন্ন ধরনের নির্বাচন ছিল। বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি দৃশ্যমান, এই রাজনীতি তো আমরা কখনো কল্পনা করিনি। আমাদের নেতা তারেক রহমান অনেকদিন আগে আমাদের বলেছেন- এবার ভিন্ন ধর্মী একটি নির্বাচন হবে, একটা অদৃশ্য শক্তির সাথে আমাদের লড়তে হবে। সেটা আসলেই বাস্তব। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে- যার যার অবস্থানটা নিজেরা ধরে রাখবেন, এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের একসাথে লড়তে হবে। আমরা কেউ ক্যামেরায় ফুটেজ নেওয়ার জন্য, লোক দেখানোর জন্য কিংবা পত্রিকায় নাম যাওয়ার জন্য নির্বাচন করব না। আমরা নির্বাচনটা করব মন থেকে। মন থেকে নির্বাচন করতে হলে নিজের ঘরের ভোটটা প্রথমে নিশ্চিত করতে হবে। আপনাকে বাইরে ভোট চাইতে আসার আগে প্রতিবেশী, আত্মীয়, নিজের পরিবারের ভোট আগে নিশ্চিত করতে হবে।’



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার