সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পাঁচকমলাপুরে শুভ সাধু সংঘ

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার পাঁচকমলাপুরে শুভ সাধু সংঘ

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুরে ফয়জুদ্দিন শাহের খেলাফত দিবস উপলক্ষে ফকির ছানোয়ার শাহের নীতিমালা উপরে ২১তম শুভ সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় এ সাধু সংঘ অনুষ্ঠিত হয়। ফয়জুউদ্দিন শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই শুভ সাধু সংঘে এসে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। মানুষের প্রতি ভালোবাসা, দরিদ্র-দুঃখী মানুষের প্রতি সহানুভূতি, সমাজে ন্যায় প্রতিষ্ঠার যে বার্তা ফকির ছানোয়ার শাহ দিয়ে গেছেন, তা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা জনসেবার সঙ্গে জড়িত, তাদের কর্তব্য এই শিক্ষাকে বাস্তবে রূপ দেওয়া, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো। আমি বিশ্বাস করি, আমাদের ঐক্য, আমাদের সততা, এবং সত্যের পথে অবিচল থাকা- এই তিনটি ভিত্তির ওপরই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতে পারে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহসভাপতি খন্দকার আরিফ, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ মেম্বার, সাধারণ সম্পাদক লালন শাহ, জেলা বাউল একাডেমির সাধারণ সম্পাদক মসলিন উদ্দিন জুরোন শাহ, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার