রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় কিশোর নিহত

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় কিশোর নিহত

আলমডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশির আহমেদ মিহিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু হাজামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ইজিবাইকচালক দ্রুত গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মিহিন একই এলাকার আক্তার ফারাজির ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট ছিল।


স্থানীয়রা জানান, শনিবার বিকেলে নিজ বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক মিহিনকে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে গেলে গাড়িটি তার শরীরের ওপর দিয়েও চলে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


মিহিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। নিহতের স্বজন ও প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, কিশোরটি বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত