মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর প্রেসক্লাবের সদস্যদের শপথ

  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৫ ইং
জীবননগর প্রেসক্লাবের সদস্যদের শপথ

জীবননগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর প্রেসক্লাবের আয়োজনে রেস্টুরেন্ট থ্রি স্টারের কনফারেন্স রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি জীবননগর প্রেসক্লাবের সভাপতি এমআর বাবু ও সাধারণ সম্পাদক নুর আলমকে শপথ পাঠ করান। কমিটির অন্যান্য সদস্যদের চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবার শপথ বাক্য পাঠ করান।


অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার মূল আদর্শ- সত্য, ন্যায় ও নিরপেক্ষতা অটুট রেখে জনস্বার্থে কাজ করার আহ্বান জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক প্রকাশক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাওলানা শেখ আব্দুল আজিজ।


শপথ গ্রহণ করেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার মামুনউর রহমান, আন্দোলনের বাজার পত্রিকার মুন্সী রায়হান উদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার মাজেদুর রহমান লিটন, মাথাভাঙ্গা পত্রিকার নারায়ণ ভৌমিক, দৈনিক মানবজমিন পত্রিকার হুমায়ন কবির, আকাশ খবর পত্রিকার বশির উদ্দিন বিশ্বাস, সকালের সময়ের এম আই মুকুল, দৈনিক দেশের বাণী পত্রিকার জাহাঙ্গীর আলম, দৈনিক এই আমার দেশ পত্রিকার মুন্সী খোকন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদসহ উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আকিমুল ইসলাম, দৈনিক জনবাণী পত্রিকার জামাল হোসেন খোকন, মনিরুল ইসলাম, সালাউদ্দিন কাজল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী