রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান

মানুষের অধিকার বিএনপি সমানভাবে রক্ষা করবে
  • আপলোড তারিখঃ ৩০-১১-২০২৫ ইং
দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে পথসভায় বিএনপির প্রার্থী বাবু খান

দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত নতিপোতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৃথক পাঁচটি পথসভা করেন তিনি। পথসভায় তিনি বিএনপির চলমান দলীয় কার্যক্রম, আগামী জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন ও সাধারণ মানুষের সমস্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বেলা সাড়ে তিনটায় প্রথম পথসভাটি অনুষ্ঠিত হয় নতিপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিয়াবকরি রুদ্রপুর গ্রামে। সেখানে তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এরপর তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিয়াবকরি গ্রামের শ্রী শ্রী রাম কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে দ্বিতীয় পথসভায় বক্তব্য দেন। পথসভায় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, সাংস্কৃতিক স্বাধীনতা ও উন্নয়ন প্রসঙ্গে আশ্বাস দিয়ে বলেন, সকল সম্প্রদায়ের মানুষের অধিকার বিএনপি সমানভাবে রক্ষা করবে। এরপর পথসভা হয় ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এখানে তিনি তরুণ ভোটারদের ভূমিকা, কৃষক-শ্রমিকের দূরবস্থা ও ন্যায্য অধিকার আদায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ পরিবর্তনে জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসব পথসভায়ই স্থানীয় মানুষের বিপুল অংশগ্রহণ দেখা যায়। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। বিএনপি মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু এদিন সবশেষ পথসভাটি করেন নতিপোতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতিপোতা গ্রামের মোড়। 


ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, উপজেলা মহিলা দলের সভানেত্রী ছালমা জাহান পারুল, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আল মাসুম বাবু, সদস্য আসমত আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সাইফুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজ।


নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনুর রহমান সোহাগের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম শেখ, যুবদল নেতা আকরাম হুসাইন খান, নাইম মাল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক শফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দীন, সাধারণ সম্পাদক বাবলু খা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে বেলা আড়াইটায় তিনি কালিয়াবকরি মাদ্রাসার সুধী সমাবেশে যোগদান করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত