মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ফরিদপুরে সাধু সংঘে বিএনপি নেতা শরীফুজ্জামান

শান্তি, সংস্কৃতি ও মানবিক সমাজ গড়তে চাই
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
আলমডাঙ্গার ফরিদপুরে সাধু সংঘে বিএনপি নেতা শরীফুজ্জামান

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে মকসেদ আলী শাহ’র ১৪তম ওফাত দিবস উপলক্ষে সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় এ সাধু সংঘ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বাউল একাডেমির সাধারণ সম্পাদক ওস্তাদ সানোয়ার হোসেন শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মকসেদ আলী শাহ ছিলেন মানবিকতার পথপ্রদর্শক। তাঁর মতো মানুষেরা সমাজে আলো ছড়ান, মানুষের মন থেকে হিংসা-বিদ্বেষ দূর করে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন। আমরা যখন তাঁর ওফাত দিবস পালন করছি, তখন তাঁর শেখানো মানবিক পথই আমাদের অনুসরণ করা উচিত। আজ এই সাধু সংঘে এসে আমি অনুভব করছি- মানুষের মনের শক্তি, সমাজের ঐক্য, আর সংস্কৃতির গভীরতা কত গুরুত্বপূর্ণ। রাজনীতি, ধর্ম, মতাদর্শ-সবকিছুই তখনই অর্থবহ হয়, যখন মানুষের সেবা ও মানবকল্যাণকে সামনে রাখা যায়। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা চুয়াডাঙ্গায় শান্তি, সংস্কৃতি ও মানবিক সমাজ গড়তে চাই। আল্লাহ তাআলা যেন মকসেদ আলী শাহর আত্মাকে শান্তি দান করেন, তাঁর পথে হাঁটার শক্তি আমাদের সকলকে দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সহসভাপতি ঝণ্টু মালিতা, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল। এসময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সাধু সংঘে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী