মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে প্রয়াত সাংবাদিক মারুফ মালেকের স্মরণে দোয়া

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
জীবননগরে প্রয়াত সাংবাদিক মারুফ মালেকের স্মরণে দোয়া

জীবননগরে দৈনিক গ্রামের কাগজের সাবেক জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মারুফ মালেকের রুহের মাগফিরাত কামনা করে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে সাংবাদিক মারুফ মালেকের নিজ গ্রাম আলিপুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি অংশগ্রহণ করেন, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক মিঠুন মাহমুদ, অসিম সাঈদ, হুমায়ন, জাহিদুল ইসলাম কাজল, মুতাসিন বিল্লাহ, তুহিনুজ্জামান, অর্পণ রকি প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী