১৫ পদের বিপরীতে দুটি প্যানেলের ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
- আপলোড তারিখঃ
১০-১১-২০১৭
ইং
মেহেরপুর আইনজীবী সমিতির নির্বাচন.........
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জাতীয়তবাদী আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নেতাকর্মী বিভিন্ন পদের প্রার্থীরা এ মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র জমা নেন নির্বাচন কমিশনার অ্যাড. বিমল কুমার।
নির্বাচনে সভাপতি পদে অ্যাড. আব্দুল হাকিম শেখ ও অ্যাড.একেএম শফিকুল আলম, সহ-সভাপতি পদে অ্যাড. আদিল কবীর, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এমএম রুস্তুম আলী, অ্যাড. শাজাহান আলী, সাধারণ সম্পাদক পদে অ্যাড. কামরুল হাসান, অ্যাড. সাথি বোস, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. এএস সাইদুর রাজ্জাক (সাদ্দাম), অ্যাড. আরিফুজ্জামান, অ্যাড. নাজমুল হুদা, অ্যাড. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে অ্যাড. এএসএম হাসানুল্লাহ, রুত শোভা মন্ডল, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মিজানুর রহমান, অ্যাড.নজরুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ ছাড়াও নির্বাহী সদস্য পদে অ্যাড. রহমতুল্লাহ, হাসান মাহাবুব, অ্যাড. কামরুজ্জামান বাপ্পি, অ্যাড. এহান হোসেন মনা, অ্যাড. মীর আলমগীর ইসলাম, অ্যাড. সাইদুল ইসলাম, অ্যাড. মধুমিতা, অ্যাড. সাইদুল ইসলাম, অ্যাড. রাশেদুল হক, অ্যাড. একেএম নুরুল হাসান রঞ্জু, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, অ্যাড. নিয়ামুল খান, অ্যাড. নাগিব মাহামুদ জুয়েল ও অ্যাড. সেলিম রেজা মনোনয়নপত্র জমা দেন।
এসময় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের পক্ষে অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. পল্লব ভট্টাচার্য অ্যাড. ইব্রহীম শাহীন, ও জাতীয়তবাদী আইনজীবী সমিতির পক্ষে অ্যাড. মারুফ আহামেদ বিজন, অ্যাড. কামরুল হাসান, অ্যাড. মিজানুর রহমানসহ অন্যান্য আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স