মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পাঁচটি স্থানে পথসভায় বিএনপির প্রাথী বাবু খান

রাষ্ট্র মালিকানা জনগণের হাতে ফেরাতে হবে
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
দামুড়হুদার পাঁচটি স্থানে পথসভায় বিএনপির প্রাথী বাবু খান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদা সদর ইউনিয়নের দেউলী, চিৎলা, বদনপুর, মুক্তারপুর ও হাতভাঙ্গা গ্রামে পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। গতকাল শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব স্থানে ধারাবাহিকভাবে পথসভা অনুষ্ঠিত হয়।


পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু খান বলেন, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং জনগণের রাষ্ট্র মালিকানা প্রতিষ্ঠা- এই লক্ষ্য নিয়েই বিএনপি নির্বাচনমুখী অভিযাত্রা চালাচ্ছে। তিনি বলেন, ‘এত জুলুম-নির্যাতন সত্ত্বেও বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন তারেক রহমান। যদি আমরা তাঁকে ভোটের মাধ্যমে আগামী দিনের প্রধানমন্ত্রী করতে পারি, তাহলে জনগণ প্রকৃতপক্ষে তাদের রাষ্ট্র মালিকানা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।’ তিনি আরও বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রতি পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হতে হবে। শেষে তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুল রহমান সবুজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী