শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বো মা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বো মা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজন গ্রেফতার ছবির ক্যাপশন: আটককৃত ৩জন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৩০), মৃত বদর উদ্দিনের ছেলে হান্নান হোসেন (৫৪) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, হারদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছত্রপাড়া গ্রামে অভিযান চালান। এসময় গ্রেফতারকৃতদের বাড়ি থেকে দুটি ককটেল বোমা, দেশীয় তৈরি তিনটি ফালা, সাতটি ধারালো অস্ত্র, একটি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল বোমা, দেশীয় ধারালো অস্ত্র ও হরিণের চামড়ার জব্দ তালিকা প্রস্তুত করে এবং আসামিদের থানায় নিয়ে আসে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান (পিপিএম) বলেন, সেনাবাহিনী ককটেল বোমা, ফালা ও ধারালো অস্ত্রসহ শামিম, হান্নান ও লাল্টুকে গ্রেফতার করে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় অভিযান সম্পন্ন করে পরে তাদের জামজামি ক্যাম্প পুলিশের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা