মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৮ দফা দাবিতে নার্সদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
জীবননগরে ৮ দফা দাবিতে নার্সদের মানববন্ধন

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা ৮ দফা দাবিতে হাসপাতাল গেটের সামনে মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, ৪৮ বৎসরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং আশ্বাস প্রদানের ১৪ মাসেও বাস্তবায়ন না হওয়া দাবিগুলো বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) জীবননগর উপজেলা শাখার পক্ষ হতে মানববন্ধন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স রানু খাতুন, সেলিনা খাতুন, রূপালি খাতুন, মিডওয়াইফ ববিতা খাতুন, মিডওয়াইফ শান্তনি খাতুন, সিনিয়র স্টাফ নার্স সেলিনা খাতুন, সুরাইয়া খাতুন প্রমুখ।


নার্সরা বলেন, তাদের দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে ২৭ নভেম্বর দুই ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাটডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন পালন করা হবে।


নার্সদের দাবিগুলো হলো- অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ পরিমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমারারী পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্র‍্যাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী