মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অবৈধ পার্কিং ও ফুটপাতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

দুই মোটরসাইকেল জব্দ, ছয় প্রতিষ্ঠানে জরিমানা
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় অবৈধ পার্কিং ও ফুটপাতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

চুয়াডাঙ্গা পৌর শহরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভার যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম আব্দুর রউফ, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। তাঁদের সহায়তায় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মী ও থানা পুলিশের একটি দল।


অভিযান চলাকালে রাস্তায় রাখা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানে মোট ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাটও উচ্ছেদ করা হয় এবং উদ্ধারকৃত কিছু মালামাল পৌরসভার হেফাজতে নেওয়া হয়। অভিযান শেষে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ‘ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। শহরের যানজট কমাতে এসব উচ্ছেদ খুব প্রয়োজন। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী