রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বার নির্বাচন: দিনভর প্রচারণায় বিএনপি সমর্থিত আইনজীবীরা

বার-বেঞ্চের সুসম্পর্ক ও নবীনদের অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা বার নির্বাচন: দিনভর প্রচারণায় বিএনপি সমর্থিত আইনজীবীরা

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে শেষ মুহূর্তে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনভর এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন তাঁরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী আলহাজ্ব মারুফ সারোয়ার বাবু, সাধারণ সম্পাদক প্রার্থী আহসান আলী, সহসভাপতি প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম ও আব্দুল্লা-আল-মামুন, যুগ্ম-সম্পাদক পদে আফরুজা আকতার ও মশিউর রহমান পারভেজ, গ্রন্থাগার সম্পাদক পদে রুবিনা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


কার্যনির্বাহী সদস্য পদে ফরজ আলী, রাগিব আহসান, আশিকুর রহমান রাজ, মো. আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম (২) ও তানভীর আহমদ শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে, কোষাধ্যক্ষ পদে এসএনএ হাশেমী ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আতিয়ার রহমান (২) একমাত্র প্রার্থী হওয়ায়  বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হতে যাচ্ছেন। এ পদে সরাসরি ভোট হচ্ছে না।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী আলহাজ্ব মারুফ সারোয়ার বাবু বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনে প্রথমবারের মতো সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে আইনজীবীদের মর্যাদা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো। বার ও বেঞ্চের সাথে সুসম্পর্ক বজায় রাখা হবে। নবীন আইনজীবীগণের পেশাগত মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত ভবন নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্মানিত ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।’


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আ.স.ম আব্দুর রউফ বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ২৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের ঘোষিত প্যানেলে ভোট দিয়ে চুয়াডাঙ্গা বারের সার্বিক উন্নয়নের অংশীদার হওয়ার জন্য ভোটারদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।’


গণসংযোগকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, ফোরামের সদস্য মো. বদিউজ্জামান, আসাদুজ্জামান মিল্টন, মো. শাহজামাল জামালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বেলা একটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২০৪ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত