চুয়াডাঙ্গা শহরজুড়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছিল অন্যরকম ব্যস্ততা। শীতের দমকা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কোর্ট মোড় এলাকায় হঠাৎই জমে ওঠে ¯স্লোগানের ঢেউ। জাতীয়তাবাদী যুবদলের শতাধিক নেতা-কর্মী সারিবদ্ধ হতে না হতেই শুরু হয় ধানের শীষের পক্ষে উচ্ছাস মুখর প্রচারণা মিছিল। মিছিলটি কোর্ট মোড় থেকে যাত্রা শুরু করে ভি জে স্কুলের সামনে দিয়ে সামনে এগোতে থাকে। পথের দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষের কৌতূহলী দৃষ্টি, দোকানিদের সামনে এগিয়ে দেখা, সব মিলিয়ে পুরো পরিবেশে তৈরি হয় নির্বাচনী উত্তাপের ঝলক। স্লোগানে স্লোগানে মুখর মিছিলটি চৌরাস্তা মোড়, নিউমার্কেট হয়ে জেলা শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে অংশগ্রহণকারীদের উচ্ছাস আরও বেড়ে ওঠে।
নেতা-কর্মীরা এসময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মুহুর্মুহু স্লোগানে শহরের জনতার দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের দাবি- চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানকে বিজয়ী করতেই এই প্রচারণা। মিছিলপথের প্রতিটি মোড়ে মোড়ে দেখা যায় যুবদল কর্মীদের উদ্দীপনা ও সংগঠনের শক্তিশালী উপস্থিতি। অনেক তরুণকে দেখা গেছে মোবাইলে লাইভ করতে, ভিডিও করতে- যেন নির্বাচনী আবহে নিজেদের সম্পৃক্ততার স্বাক্ষর রেখে দেওয়া।
শেষ পর্যন্ত পুরো শহর চষে বেড়ানো এই প্রচারণা মিছিলটি আবার কোর্ট মোড়ে ফিরে এসে শেষ হয়। মিছিল শেষে যুবদল নেতারা বলেন, ‘ধানের শীষকে বিজয়ী করতে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। জনগণই আমাদের শক্তি।’ চুয়াডাঙ্গা শহরের নির্বাচনী মাঠে যে প্রতিদ্ব›িদ্বতার আবহ দিনকে দিন ঘনীভূত হচ্ছে, বৃহস্পতিবারের এই প্রচারণা মিছিল যেন তারই প্রমাণ।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পল্লী বিষয়ক সম্পাদক মো. সাইদ, সদস্য মো. উজ্জ্বল, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু, যুগ্ম আহŸায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, সদর উপজেলা যুবদলের সদস্য আব্দুর রশিদ, টুটুল হোসেন, মিনারুল ইসলাম, আনারুল মেম্বার, সেলু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হক, যুগ্ম আহŸায়ক লালন সরদার, পৌর যুবদলের সদস্য মো. শামীম, মো. লাল্টু প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক