মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় কওমি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৫ ইং
দামুড়হুদায় কওমি মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

দামুড়হুদায় মারকাযুস সুন্নাহ বালক-বালিকা কওমি মাদ্রাসা শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান আলোচক ছিলেন মুফতি জুনাঈদ হাবিবী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কামাল উদ্দিন।

অতিথি ছিলেন দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুতুব উদ্দিন। এছাড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের সভাপতি আব্দুস সবুর, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি এখলাছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি মনিরুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী